যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা মুকুল হোসেন গ্রামে আলোচনা সভার আয়োজন করেন। এ উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনও ছিল। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। স্থানীয়রা আরও জানায়, মুকুল যশোর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী এবং সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা বৈঠক করছে। পরে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেফতার মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি

শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপদে Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

২৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৮ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন