ইউক্রেন সংকট সমাধানে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে বলে মন্তব্যও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সাথে এ বৈঠকের পর এবার জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউজে বৈঠক করবেন ট্রাম্প। এনিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, দেশে ফেরার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। তারা বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এই আলোচনার ধারাবাহিকতায় আগামী সোমবার হোয়াইট হাউসে সরাসরি সাক্ষাৎ করবেন দুই নেতা।একটি টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পের আমন্ত্রণে সোমবার ওয়াশিংটন ডিসিতে তার সঙ্গে দেখা করবেন এবং এই আমন্ত্রণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।জেলেনস্কির দপ্তর নিশ্চিত করেছে, শনিবার সকালে তাদের মধ্যে দীর্ঘ এক ফোনালাপ হয়েছে। দপ্তর থেকে জানানো হয়, প্রথমে দুই প্রেসিডেন্টের মধ্যেই কথা হয় এবং পরে কিছু ইউরোপীয় নেতা এই কথোপকথনে যুক্ত হন।বিভিন্ন সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, এয়ার ফোর্স ওয়ান থেকে নেমেই ট্রাম্প দ্রুত একটি গাড়িতে ওঠেন এবং সাংবাদিকদের কোনও বক্তব্য না দিয়েই স্থান ত্যাগ করেন।প্রসঙ্গত, পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কি অংশ নেননি। তবে ট্রাম্প পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনা ফলপ্রসূ হলে ভবিষ্যতে আরেকটি বৈঠকে জেলেনস্কিকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। সূত্র: বিবিসি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর Read more

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক হোসেন
ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক হোসেন

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।শনিবার Read more

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

জাভি-গার্দিওলার আবেদনপত্র ভুয়া: এআইএফএফ
জাভি-গার্দিওলার আবেদনপত্র ভুয়া: এআইএফএফ

ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ! টাকার অভাবে বাদ দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শিরোনামটা Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ
আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে Read more

ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত
ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন