নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি।শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় এই বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এতে তালপাতিলা গ্রামসহ আশেপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। পানি বন্দী হয়ে পড়েন কয়েকশ পরিবার।স্থানীয়রা বলছে, এই একই স্থানে গেলো বছর ভেঙ্গে যায়। এরপর মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে।বেড়িবাঁধ ভাঙ্গার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় তিনি উক্ত দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।এদিকে দুপুুর ১২টার দিকে দেওয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলার জোত বাজার পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ও রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও নওগাঁর ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিদসীমার নিচে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওযায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাধের লক্ষ্মীরামপুর, আয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) Read more

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ
বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ পরবর্তী Read more

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা
মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (০৯ Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন