সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শুক্রবার (১৫ আগস্ট) রাতে জেলার মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকা বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় মাটিরাবন বিওপি গোপন সংবাদের ভিত্তিতে কড়াইবাড়ি এলাকা থেকে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক করে, যার আনুমানিক মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির পিএসসি এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।সোমবার (৪ আগস্ট) Read more

পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং
পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং

কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত।তিনি Read more

মির্জাপুরে সিএনজিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে সিএনজিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার বহুরিয়া রোড এলাকা থেকে তাদের Read more

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক
৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির Read more

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার নামে চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন