রাজশাহীর বাগমারায় বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার নামে চার লক্ষ টাকা নিয়ে চাকরির ভিসা না দিয়ে ভ্রমণ ভিসা দিয়ে তাকে দুবাই পাঠিয়ে প্রতারণা করেছেন বলে দাবি করেছেন উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে সাগর আহম্মেদ।টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা করলে প্রতারণার মামলা থেকে বাঁচতে উল্টো তাকেই (সাগর আহম্মেদ) আদম ব্যাপারী আখ্যায়িত করে তার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দ্বারা হয়রানীমূলক মামলা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহম্মেদ দাবি করেন, ঢাকায় পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন বাগমারার গণিপুর গ্রামের সানাউল্লার ছেলে। উভয়ে একই গ্রামের বাসিন্দা ও বাগমারা পাইলট স্কুলে পড়ালেখা করেছেন। এসআই সাদ্দাম হোসেন ঢাকায় চাকরি করেন অনেক বড় লেভেলে তার জানাশোনা। বন্ধুর (সাগর) বেকারত্বের সুযোগ নিয়ে মানিকগঞ্জের জনৈক এক এমপির মাধ্যমে তাকে দুবাই পাঠিয়ে কর্মসংস্থান ব্যবস্থার কথা জানায় সাদ্দাম হোসেন।পরবর্তীতে সকল প্রক্রিয়ার মাধ্যমে চার লক্ষ টাকা নিয়ে দুবাই ‘নিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস’ কোম্পানিতে ভালো বেতনে চাকরি দেয়ার নামে বিদেশ পাঠানোর ব্যবস্থা নেয়। কিন্তু সে চাকরির ভিসা না দিয়ে ভ্রমণ ভিসা দিয়ে তাকে দুবাই পাঠানো হয়। সেখানে মাত্র পাঁচ মাস থাকার পর দেশে ফিরতে বাধ্য হয়। বিদেশে প্রতারণার বিষয় বার বার তাকে তাগিদ দিয়ে কোনো লাভ হয়নি। এ কারণে তিনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এএসআই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। কিন্তু মামলা করার পর থেকেই এএসআই সাদ্দাম হোসেন ও তার পক্ষের লোকজন মামলা তুলে নিতে তার পরিবারের সদস্যদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তাছাড়া মামলা তুলে না নিলে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।এছাড়া এএসআই সাদ্দাম হোসেন প্রতারণার মামলা থেকে বাঁচতে উল্টো তাকেই (সাগর আহম্মেদ) আদম ব্যাপারী আখ্যায়িত করে তার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দ্বারা হয়রানীমূলক মামলা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়েছে। আগামী ৬ মে নতুন তারিখ নির্ধারণ Read more

ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের
ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে Read more

বন্ধুকে হত্যার উপায় জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, কিশোর গ্রেফতার
বন্ধুকে হত্যার উপায় জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, কিশোর গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩ বছর বয়সি এক ছাত্র ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে ‘আমার বন্ধুকে হত্যার উপায়’ জানতে চাইলে তাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০৭ Read more

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল বেতন-ভাতা প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির Read more

নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান
নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান

নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন