কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী।এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ জানায়, সহিবুর রহমান মাঝে মধ্যে বিলটির পাশে বসে থাকতেন। সেই বিল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বপন প্রধানী ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিকরা জানিয়েছেন।এ ঘটনায় তালহা নামে তার সৎ ভাইকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা
বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা

জামালপুরের ইসলামপুরে জামির উদ্দিন নামে বয়োবৃদ্ধ রোগাক্রান্ত এক ব্যাক্তিকে আটক করে বিপাকে পড়েছে পুলিশ। তিনি সাবেক ইউপি মেম্বার। বর্তমানে গুরুত্বর Read more

চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের Read more

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত হয়ে বিএনপি নেতার মৃত্যু
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত হয়ে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী সদর উপজেলা থেকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন