পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন মঙ্গলবার (১৭ মার্চ)। আজ সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের আসনের টিকিট। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।জানা গেছে,  সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকিট। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাবে। অপরদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ ও ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ। এছাড়া ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এতে বলা হয়, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট এক যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ীকে আটকের জেরে র‍্যাবের গাড়ি আটকে এলাকাবাসীর বিক্ষোভ
ব্যবসায়ীকে আটকের জেরে র‍্যাবের গাড়ি আটকে এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা পার্টস ব্যবসায়ী মোশারফ হোসেনকে র‌্যাব সদস্যরা আটকের প্রতিবাদে শ্রীপুর-বরমী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু
পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করায় এক মাস যন্ত্রনায় ছটফট করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাবনার মুনজিলা খাতুন Read more

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন: ইরান
ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন: ইরান

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এমনকি রোববার Read more

তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ইমরান শরীফ (২০) নামে এক জেলের লাশ উদ্ধার Read more

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই শহরে নতুন যুগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন