বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের; বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা বেশি সংকটে পড়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন সবজির বাজারে এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে।দেখা গেছে, বর্তমানে অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। বাজারে ১০০ টাকার নিচে কোনো বেগুন নেই, সর্বোচ্চ দাম ২০০ টাকা। তিন সপ্তাহ আগেও ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে এক কেজি বেগুন কেনা যেত। অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা, বরবটি, কাঁকরোলের দাম ১০০ থেকে ১২০ টাকা; আমদানি করা টমেটোর কেজি ১৬০-১৮০ টাকা; আর পটোল, ঢ্যাঁড়স, ঝিঙার কেজি ৮০ থেকে ১০০ টাকা। কেজিতে ৬০ থেকে ৮০ টাকা দামে কেনা যায় চিচিঙা, ধুন্দুল, কচুমুখি প্রভৃতি সবজি। আর ৫০ টাকার নিচে রয়েছে শুধু মিষ্টিকুমড়া, পেঁপে, কাঁচকলাসহ হাতে গোনা কয়েকটি সবজির দাম। এ ছাড়া প্রতিপিস লাউ ৭০-৮০ টাকা ও চালকুমড়া ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিকেজি কাঁচা মরিচের দাম এখন ২০০-২৪০ টাকা।পাইকারি ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে। এর ফলে পাইকারি দামের সঙ্গে খুচরা দামের ফারাকও বৃদ্ধি পেয়েছে।এদিকে বাজারে ইলিশের দাম কিছুটা কমলেও চড়া দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। বড় ইলিশ কেজি ২৪০০ থেকে ২৫০০ টাকা, ছোট ইলিশ ১৫০০ থেকে ১৮০০ টাকা, বড় রূপচাঁদা ১৬০০ টাকা, ছোট রূপচাঁদা ১০০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৭০০ থেকে ৮০০ টাকা, পাঙ্গাস ৬০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, তেলাপিয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।দাম বেড়েছে মুরগিরও। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়; আর প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৪০ টাকায়। এ ছাড়া প্রতিকেজি দেশি মুরগি ৬০০-৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিমও। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১৪৫-১৫০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়। এ ছাড়া প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। বিক্রেতারা জানান, বাজারে হঠাৎ করে বেড়েছে ডিমের চাহিদা। কিন্তু সেই তুলনায় বাড়েনি সরবরাহ; যা বাড়িয়ে দিচ্ছে ডিমের দাম।এদিকে, পাইকারিতে দাম কমলেও এর প্রভাব এখনো পড়েনি পেঁয়াজের খুচরা বাজারে। ফলে ভোক্তাদের বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। সীমান্ত নামে এক ক্রেতা বলেন, প্রতিকেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ৮৫-৯০ টাকায়। যা এক ধরনের জুলুম। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আমদানির পাশাপাশি মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭
কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে গেলে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা Read more

বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য
টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন নাভিশ্বাস তুলেছে, তখন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নতুন স্বস্তির উদ্যোগ নিয়েছে ট্রেডিং Read more

হার্ট ব্লকের লক্ষণ, সবচেয়ে ঝুঁকিতে কারা?
হার্ট ব্লকের লক্ষণ, সবচেয়ে ঝুঁকিতে কারা?

বর্তমান সময়ে অনেকেই হার্ট ব্লকের সমস্যায় ভোগেন। একবার এই সমস্যা হলে বাইপাস কিংবা রিং ছাড়া সমাধান নেই। তবে অনেকেই বুঝতে Read more

পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন