গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তাকে নতুন সরকারপ্রধানের দায়িত্ব পালনে প্রস্তাব দেওয়া হয় বলেও জানান তিনি।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এ জবানবন্দি দেন নাহিদ ইসলাম।  জবানবন্দিতে নাহিদ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করি। ওই দিনই ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সবকার। আমা জানতে পারি, ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। একইসঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আমাদের হত্যা বা গুম করা হতে পারে। এজন্য আমরা মার্চ ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করি। এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সংগঠক। এনসিপি আহ্বায়ক বলেন, জুলাইয়ে আন্দোলনকারী নেতাদের গ্রেফতারের পর তাদের আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন। ১৬ জুলাই থেকেই হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত ছিল গণমাধ্যম।এ সময়, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলেও সাক্ষ্য দেন নাহিদ। সেইসঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।এর আগে, বুধবারের জবানবন্দিতে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী-ছাত্রলীগের দমনপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম।অপরদিকে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও আরও দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার Read more

পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন