গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হন আরও একজন নারী।বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতবাজারে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন—ওয়াসিম আকন্দ (১৮) এবং সেলিনা বেগম (৩০)। ওয়াসিম ওই হোটেলের মালিক আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে। সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তাদের দু’জনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ প্রামানিক সঙ্গে আরও দুজনকে নিয়ে নাপিতবাজারের হোটেলে চা-সিঙ্গারা খান। পরে বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে হোটেল মালিকের ছেলে ওয়াসিম তাদের থামিয়ে বাকি না দেওয়ার কথা বলেন এবং আগের বাকি টাকা পরিশোধের অনুরোধ করেন।বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাপ কোমর থেকে পিস্তল বের করে ওয়াসিমের পায়ে গুলি করেন। ওয়াসিম মাটিতে পড়ে গেলে, তাকে বাঁচাতে এগিয়ে আসা সেলিনা বেগমকেও লক্ষ্য করে গুলি করেন তিনি। এরপর স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ ও তার সহযোগীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ প্রামানিক ওই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে। তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির পিএস ছিলেন। এলাকায় গোলাপ ওই এমপির ‘পালিত সন্তান’ বলেও পরিচিত।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশরাফুলকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শান্ত
আশরাফুলকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শান্ত

বাংলাদেশের ক্রিকেটে ব্যাট হাতে প্রথম আলো ছড়ানো নাম মোহাম্মদ আশরাফুল। অভিষেক টেস্টেই তার প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত Read more

কুবিতে পোষ্য কোটায় ভর্তি হলেন কুবি উপাচার্যের মেয়ে
কুবিতে পোষ্য কোটায় ভর্তি হলেন কুবি উপাচার্যের মেয়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরে ৪৬.২৫ পেয়ে পোষ্য কোটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুয়াকাটায় বাদল মোল্লা নামের এক পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাদের বিরুদ্ধে। রবিবার Read more

শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read more

হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল
হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন