কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন ও ভারতের এনডিটিভি।পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষটি স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।’হামলার ব্যাপারে বলা হয়েছে, ‘এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।’এদিকে হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ‘ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।’উল্লেখ্য, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

যুবকের কান্না দেখে গলল হৃদয়, সব ফিরিয়ে দিল ছিনতাইকারী
যুবকের কান্না দেখে গলল হৃদয়, সব ফিরিয়ে দিল ছিনতাইকারী

যুবকের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর তার কান্না দেখে সব ফিরিয়ে দিয়েছে এক ছিনতাইকারী। পাকিস্তানে এমন একটি ভিডিও Read more

১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ Read more

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে

অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যাঁরা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাঁদের ইউরিক অ্যাসিড বাড়ার Read more

বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী Read more

‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন