সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর বয়সি এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটি।অভিযোগে বলা হয়, কুলসুম ২০০০ সাল থেকে পরিকল্পিতভাবে বৃদ্ধ ও বিত্তশালী অবিবাহিত বা বিপত্নীক পুরুষদের খুঁজে বের করতেন। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করে, ভুলিয়ে-ভালিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতেন। এরপর বিষ, মাদক বা ভুল ওষুধ খাইয়ে ধীরে ধীরে অথবা হঠাৎ করেই তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন। ইরানে তাকে এখন ডাকা হচ্ছে ‘ব্ল্যাক উইডো’ নামে।  পুলিশ জানায়, দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অন্তত ১১ জন স্বামীকে হত্যা করেছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। একেকজনের মৃত্যু হৃদরোগ বা শারীরিক জটিলতা হিসেবে ধরা পড়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়নি। মৃত্যুর পর কুলসুম কৌশলে সম্পত্তি দখল করতেন এবং নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়তেন।২০২৩ সালে শেষ স্বামী গোলামরেজা বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর বিষয়টি ফাঁস হয়। বাবাইয়ের ছেলে পুলিশে অভিযোগ করলে তদন্তে বেরিয়ে আসে কুলসুমের অতীত কুকীর্তি। এমনকি ২০২০ সালে বিষ খাইয়ে হত্যাচেষ্টা ব্যর্থ হওয়া এক স্বামীও বেঁচে গিয়ে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কুলসুম অপরাধ স্বীকার করেন এবং ইঙ্গিত দেন, নিহত স্বামীর সংখ্যা ১১-এর চেয়েও বেশি হতে পারে। এ ঘটনার পর ইরানের জনতা ও নিহতদের পরিবার দ্রুত ফাঁসির দাবি জানায়।তবে আদালতে কুলসুমের আইনজীবীরা তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন জানিয়েছেন, যা নিহতদের পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, কুলসুম ঠান্ডা মাথায়, সম্পূর্ণ সচেতন অবস্থায় এসব হত্যা করেছেন। মামলার রায় এখনো ঘোষণা হয়নি, তবে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 
কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রামে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে।বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১০ দশমিক Read more

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন Read more

ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত
ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন