রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় নেতাকর্মীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে করেন।উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী’র সঞ্চালনায়  সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. নুর কবির। এসময় বিক্ষোভ সমাবেশে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ন রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সহ বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সদস্যবৃন্দ। উক্ত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নিয়ে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার দাবি করেন।এছাড়াও নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে তুখোড় ছাত্রদল নেতা ও শিক্ষার্থী সাম্যকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় সবুজ মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?
নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি 'ষড়যন্ত্র তত্ত্ব' হাজির করেছে জামায়াতে ইসলামীও। সেফ এক্সিটের প্রশ্নও উঠেছে, এই Read more

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল
আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা Read more

বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার Read more

২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী
২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী

পরিবারের কাছে ছুটি কাটানোর কথা বলে ২৫ লাখ টাকা খরচ করে সুইজারল্যান্ডে গিয়ে নিজের জীবন শেষ করেছেন এক আইরিশ নারী। পরিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন