চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার উদ্দীনের সৌন্দর্যবর্ধন কাজে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তিনি উত্তর কাট্টলী ওয়ার্ডের কাজ পাচ্ছেন। শুধু তিনিই নন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ৩২ জন নেতা-কর্মী একইভাবে কাজ পাচ্ছেন, যাঁদের কারও সৌন্দর্যবর্ধন বিষয়ে অভিজ্ঞতা নেই। অভিযোগ উঠেছে, কেবল দলীয় পরিচয়ের কারণেই তারা কাজ পেতে যাচ্ছেন।সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে সৌন্দর্যবর্ধনের জন্য ২৫৭টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ১১টি ওয়ার্ডে ৪০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কাজ দেওয়ার জন্য চূড়ান্ত করেছে চসিক। সবাই বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বরাদ্দ নির্ধারণের সময় অভিজ্ঞ প্রতিষ্ঠান বা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের উদ্যোক্তাদের কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।শুলকবহর ওয়ার্ডে সর্বাধিক ৪৩টি আবেদন জমা পড়ে। সেখানে কাজ পেয়েছেন ১৪ জন, যার মধ্যে রয়েছেন নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসেন খান, শহীদুল ইসলাম, যুবদলের খুলশী থানার সাবেক যুগ্ম আহ্বায়ক রমজান আলী, নগর বিএনপির সাবেক সদস্য মো. জাকির হোসেন, শুলকবহর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক সাদেক আহমেদ এবং নগর যুবদলের সদস্য গোলাম ইয়াজদানী। বাকি আটজনও বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী।একইভাবে জালালাবাদ ওয়ার্ডে কাজ পেয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, ছাত্রদলের কর্মী গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সালামত আলীম মো. জাকির হোসেন ও মো. সাখাওয়াত হোসেন।মোহরা ওয়ার্ডে যুবদলকর্মী মো. রাশেদ আলম, পূর্ব ষোলোশহর ওয়ার্ডে যুবদল নেতা আয়ুব আহমেদ ও আবদুর রব, পশ্চিম ষোলোশহরে বিএনপি নেতা মো. হাসান মনসুর বরাদ্দ পেয়েছেন। উত্তর পাহাড়তলীতে কাজ পেয়েছেন নগর যুবদলের সাবেক সহসভাপতি দিদারুল ফেরদৌস ও যুবদল নেতা মো. নূর হোসেন। উত্তর কাট্টলীতে যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন ও সাবেক যুবদল নেতা খুরশিদ আলম বরাদ্দ পেয়েছেন।দক্ষিণ কাট্টলীতে মিজানুর রহমান, সরাইপাড়ায় যুবদল নেতা দিদারুল ফেরদৌস, লালখান বাজারে বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম এবং পাহাড়তলীতে নগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের নামও তালিকায় রয়েছে।যোগাযোগ করা হলে নগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ইফতেখার উদ্দীন স্বীকার করেন, তিনি আগে কখনো সৌন্দর্যবর্ধনের কাজ করেননি। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কারণে কাজ পেয়েছেন। অন্যদিকে নগর বিএনপির নেতা মো. জাকির হোসেন বলেন, ‘আমরা স্থপতি দিয়ে নকশা করে আবেদন জমা দিয়েছি। চসিক যাচাই করে সেটিকে যোগ্য মনে করায় কাজ দিয়েছে।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আগের মেয়ররা যেভাবে স্বজনপ্রীতির মাধ্যমে নিজের লোকদের কাজ দিতেন, বর্তমান মেয়রও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। সৌন্দর্যবর্ধনের নামে আসলে কাজ ও অর্থ ভাগাভাগির খেলা চলছে।’আদালতের রায়ে মেয়র নির্বাচিত হয়ে গত বছরের ৩ নভেম্বর দায়িত্ব নেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি আগের মেয়র ও প্রশাসকের আমলে হওয়া সব সৌন্দর্যবর্ধন চুক্তি বাতিল করে গত বছরের ১৬ ডিসেম্বর নতুন করে দরপত্র আহ্বান করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অভিজ্ঞ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বাস্তবে রাজনৈতিক পরিচয়ই প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ।চসিক সূত্রে জানা গেছে, সৌন্দর্যবর্ধনের আওতায় প্রতিষ্ঠানগুলো নিজেদের অর্থায়নে যাত্রীছাউনি, রাস্তার আলোকায়ন, খোলা জায়গায় বাগান, সড়কদ্বীপে সবুজায়ন, স্মারক ইত্যাদি স্থাপন করতে পারবে। এর বিনিময়ে কোথাও দোকান নির্মাণ কিংবা বিজ্ঞাপন প্রচারের সুযোগ থাকবে। প্রতিটি প্রকল্প থেকে মাসে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে এর একটি অংশ চসিককে রাজস্ব হিসেবে দিতে হবে।বর্তমানে মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যক্তিগত সফরে কানাডায় অবস্থান করছেন। যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামও কোনো মন্তব্য করতে রাজি হননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত

দেশে আমিষের অন্যতম প্রধান উৎস হলো মুরগি। মুরগিকে কেন্দ্র করেই দেশে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। Read more

ভারতে মাথায় চুল গজানোর চেষ্টায় বাংলাদেশের সাবেক পলাতক এমপি
ভারতে মাথায় চুল গজানোর চেষ্টায় বাংলাদেশের সাবেক পলাতক এমপি

গত বছররের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক সংসদ সদস্য ভারতে পালিয়ে যান। মঙ্গলবার (১৯ Read more

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৫০ জন Read more

গাইবান্ধায় নববধুকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭
গাইবান্ধায় নববধুকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই নববধূকে উন্নত Read more

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত হেনেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে Read more

৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন
৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত দেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন