গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। তবে ৯ মাস দায়িত্ব পালনের পর তাকেও সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।তবে ঠিক কী কারণে তাকে সরানো হয়েছিল, সে বিষয়ে তখন স্পষ্ট কিছুই জানা যায়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক টেলিভিশন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী বিসিবি নির্বাচনে বিজয়ী হওয়া যায়; সেদিকেই বেশি মনোযোগ ছিল ফারুকের। আর সেজন্যই তাকে বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গত বিপিএলও বড় নিয়ামক ছিল বলে জানান তিনি।ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ফারুক ভাইকে তো আমরাই ক্রিকেটে এনেছিলাম। ক্রিকেটের স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই তাকে দায়িত্বটা দেওয়া হয়। এনএসসির কোটায় তাকে পরিচালক করা হয়েছিল, পরে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। বোর্ডে আরও ৯ জন ডিরেক্টর আছেন। এর মাঝে ৮ জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যে, ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন, গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন না এবং গত বিপিএল আয়োজন করতে গিয়ে কী হয়েছে সেটা আপনারা দেখেছেন।’আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএল নিয়ে মন্ত্রণালয় থেকে একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট তাকে সরানোর ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। মন্ত্রণালয় তাকে বলা হয়েছিল যে, রাজশাহী ও চট্টগ্রামের যে দল (ফ্র্যাঞ্চাইজি) দেওয়া হচ্ছে, তারা একটি টিম পরিচালনার মতো দক্ষ নয়। দিনশেষে সেটাই হয়েছে। তারা দেশি ও বিদেশি প্লেয়ারদের পারিশ্রমিক দিতে পারেনি। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মান ক্ষুণ্ন হয়েছে। এগুলোকে কি আপনি ব্যর্থতা বলবেন না?’এদিকে দায়িত্বের শেষ দিকে বিসিবি সভাপতির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছিল। এর মধ্যে ব্যক্তিগত কাজে বিসিবি’র ফান্ড থেকে টাকা তোলার মতো অভিযোগ ছিল।ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের যে ক্রমাগত অবনতি, এবং আমি দেখেছি যে, ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হয়ে আসা যায়, সেজন্য ক্লাব কীভাবে নেওয়া যায় (পক্ষে) এবং বিজনেসের দিকেই তার আগ্রহটা বেশি দেখা গেছে। আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন উইথড্র করতে পারে। আমরা সেটাই করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি, যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি

তিউনিসিয়া থেকে ২১ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) এসব বাংলা‌দে‌শি‌কে দেশে প্রত্যাবাসন করা হয়। Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। Read more

জয়ের পর ইশরাককে নিয়ে মুখ খুললেন সারজিস
জয়ের পর ইশরাককে নিয়ে মুখ খুললেন সারজিস

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন