জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে কয়েকশ শিক্ষক উপস্থিত আছেন।জাতীয়করণসহ শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতার দাবিতে তাদের এই মহাসমাবেশ। কর্মসূচিতে যোগ দিতে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন।এদিকে শিক্ষকদের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে Read more

সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক Read more

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন

গত ৫ আগস্ট দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী
প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ বিজিবি সদস্যরা ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছেন। এ সময় বিজিবির উপস্থিতি টের Read more

রাজধানীর কোথায় কখন ঈদের জামাত
রাজধানীর কোথায় কখন ঈদের জামাত

ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন