ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ছিল। প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যেতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের। এই সংবাদ সময়ের কণ্ঠস্বরে প্রকাশের পর কেন্দ্রীয় যুবদল নেতার নির্দেশনায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করল চরফ্যাশন উপজেলা বিএনপি। এতে উচ্ছ্বসিত ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।জানা যায়, ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও প্রধান প্রবেশ বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যেতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের। এতে অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। নিরাপদ ও সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের বদলে শিক্ষার্থীদের পড়তে হতো ভয় ও অনিশ্চয়তার মধ্যে। গত ৪ আগস্ট সোমবার সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ হলে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের। তিনি চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে নির্দেশনা দেন। নেতাকর্মীরা শুক্রবার ৮ আগস্ট ঘটনাস্থলটি পরিদর্শন করে শনিবার ৯ আগস্ট সকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হওয়ায় তারা উচ্ছ্বসিত।চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন জানান, স্কুল মাঠে জলাবদ্ধতা এমন সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে চরফ্যাশনের কৃতি সন্তান ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের। এরপর তার নির্দেশনায় আমরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্কুলটি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন করেছি। পরবর্তীতে স্কুল মাঠটিতে বালি ভরাটের ব্যবস্থা করা হবে।ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মো. হোসেন, চতুর্থ শ্রেণির মারিয়া ও পঞ্চম শ্রেণির শাহারা বলেন, ‘আমাদের স্কুল মাঠে হাঁটুসমান পানি থাকতো। স্কুলে আসা-যাওয়ার সময় আমরা পানিতে পিছলে পড়ে যেতাম, বই-খাতা সব নষ্ট হয়ে যেত। অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। রোববার ও সোমবার স্কুলে এসে দেখি মাঠে পানি নাই। জলাবদ্ধতা নিরসন করা হয়েছে, আমরা খুশি।’স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবক মো. রফিক সিকদার বলেন, ‘সংবাদ প্রকাশ হওয়ার পর চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে আসার সময় পানিতে নামতে হয় না। শিক্ষার্থীরা তাদের খেলার মাঠ ফিরে পেয়েছে এবং তারা উচ্ছ্বসিত। তাদের আনন্দ দেখে আমরা অভিভাবকরাও খুশি।’ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সুফিয়া বেগম বলেন, ‘সংবাদটি প্রকাশের পর কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। বর্তমানে শিক্ষার্থীরা পানিবন্ধি থেকে মুক্ত এবং খুশি। এই জন্য কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও তার নেতাকর্মীসহ সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল
সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল

বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার করা হবে, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে Read more

বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (০৫ জুলাই) দুপুরে Read more

শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ১১ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও করে শিশুটিকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে বারবার Read more

অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য
অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য

গেল ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে Read more

আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর
আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা শুরু হয়েছে ভারতের, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন