কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন সমস্যা শুরু হয়েছে। তবে হাত ও পায়ের মাধ্যমে শরীর কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো যদি আগে থেকে শনাক্ত করা যায়, তাহলে সময়মত চিকিৎসা নেয়া সম্ভব হয় এবং জটিলতা এড়ানো যায়। নিচে কিডনির সমস্যার প্রাথমিক ৭টি লক্ষণ তুলে ধরা হলো, যেগুলো হাত ও পায়ের মাধ্যমে প্রকাশ পায়।১। হাত ও পায়ে ফোলাকিডনি ঠিকমতো কাজ না করলে শরীর অতিরিক্ত তরল বের করতে পারে না। এতে শরীরে পানি জমে গিয়ে হাত, পা, গোড়ালি ও পায়ের নিচের অংশ ফুলে যায়। এ ধরনের ফোলাভাব চামড়ায় চাপ দিলে দাগ পড়ে থাকে। অনেক সময় চোখ ও মুখেও ফোলাভাব দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে এটি খুব সাধারণ একটি লক্ষণ।২। ফুলে যাওয়া বা পাফি দেখানো চেহারাহাত ও পায়ে তরল জমে গেলে অস্বাভাবিকভাবে বড় ও ফুলে যাওয়া দেখা যায়। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর বা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকলে এই ফুলাভাব বেশি লক্ষ্য করা যায়। এর ফলে চলাফেরায় অসুবিধা ও শক্তভাব অনুভূত হয়। এ ধরনের পরিবর্তন হলে কিডনি পরীক্ষা করা প্রয়োজন।৩। ত্বকের রং ও গঠনের পরিবর্তনকিডনি শরীর থেকে বর্জ্য অপসারণে কাজ করে। এই কাজ ব্যাহত হলে ত্বকে চুলকানি, শুষ্কতা এবং র‍্যাশ দেখা দিতে পারে। হাত-পায়ের ত্বকে হলুদাভ-বাদামি দাগ, ফাটা বা খসখসে ভাবও আসতে পারে। অনেক সময় ত্বক ফ্যাকাসে দেখায়। এটি রক্ত চলাচল ও খনিজ পদার্থের ভারসাম্য নষ্ট হওয়ায় হয়ে থাকে।৪। পায়ের মাংসপেশিতে খিঁচুনি বা দুর্বলতাকিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে পায়ের মাংসপেশিতে খিঁচুনি, ব্যথা বা দুর্বলতা দেখা দিতে পারে। অনেক সময় হাত ও পায়ের পিন-চিমটি লাগার মতো অনুভূতি হয়। এসব সমস্যা সাধারণত রাতে ঘুমের সময় বেশি হয়।৫। হাত ও পায়ের নখে পরিবর্তনকিডনির সমস্যা হলে নখে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিতে পারে, যেমন: নখের অর্ধেক অংশ সাদা এবং বাকি অর্ধেক বাদামি বা গোলাপি হয়ে যায় যাকে ‘হাফ-অ্যান্ড-হাফ’ নখ বলা হয়। এছাড়া নখ ফ্যাকাসে হওয়া, দাগ পড়া ইত্যাদিও দেখা যায়। এসব পরিবর্তন কিডনি রোগজনিত অ্যানিমিয়ার লক্ষণও হতে পারে।৬। হাত ও পায়ে ঠাণ্ডা লাগা বা অবশভাবকিডনি দুর্বল হলে শরীরে রক্ত চলাচল কমে যায়। ফলে হাত ও পায়ে ঠাণ্ডা অনুভব হয় এবং অনেক সময় ঝিঁ ঝিঁ ভাব বা অবশভাবও দেখা দেয়। এসব সমস্যা দীর্ঘস্থায়ী হলে তা স্নায়ুজনিত জটিলতা বোঝাতে পারে, যা কিডনি সমস্যা থেকে উদ্ভূত।৭। হাত ও পায়ে চুলকানিকিডনি ঠিকভাবে রক্ত পরিশোধন করতে না পারলে রক্তে বর্জ্য জমে গিয়ে ত্বকে তীব্র চুলকানি সৃষ্টি করে। যদি এই চুলকানি অতিরিক্ত হয় এবং ঘুম বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়, তাহলে তা অবশ্যই গুরুত্বসহকারে দেখা উচিত।তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর
চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর

চট্টগ্রাম নগরের ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

মোগরাপাড়া বাজারে পলিথিনের ছড়াছড়ি, বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
মোগরাপাড়া বাজারে পলিথিনের ছড়াছড়ি, বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি

মোগরাপাড়া বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিবর্ণ বাস্তবতা—মাটিতে লেগে থাকা অসংখ্য পলিথিনের স্তর, আর বাতাসে উড়ে বেড়ানো আরও কিছু। Read more

আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি
আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি

ভারতের পর এবার আফগানিস্তান সীমান্তেও উত্তেজনায় পাকিস্তান। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের এক বিমান হামলায় আফগানিস্তানের Read more

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২৪ বছরের খরা ঘোঁচাতে ২০২৬ আসরে আঁটঘাট বেঁধেই নামছে তারা। তাই ইউরোপের বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন