চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২ টায় এই ঘটনা ঘটে। নিহত পর্যটক আসিফ উদ্দিন (২৪) চট্টগ্রাম শহরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেইট এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, রোববার সকালে ৫ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝর্ণায় ঘুরতে আসে। সকাল সাড়ে ১১ টায় তারা ঝরনায় প্রবেশ করে। এক পর্যায়ে একটি কূপে নেমে নিখোঁজ হন আসিফ। এসময় তার বন্ধুরা জাতীয় জরুরী সেবায় (৯৯৯) ফোন করেন। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে দুপুর ১ টার আসিফের মৃতদেহ উদ্ধার করে।নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, ‘আমরা সকাল সাড়ে ১১ টায় ৫ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝর্ণায় প্রবেশের পর বন্ধুরা সবাই ঝরনায় গোসল করছিলাম। হঠাৎ আসিফকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। অনেক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে।’মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টীম লিডার সাহ্লঞ মারমা বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝরনার দ্বিতীয় ধাপের একটি কূপের গভীর থেকে ওই পর্যটকের লাশ উদ্ধার করেছি।’নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের পরিবারের লোকজন মিরসরাইয়ে এসে পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান
এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান

বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত নিয়ে কোনো প্রকার ‘কম্প্রোমাইজ’ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ Read more

বাস ভাড়া বেশি, ঝুঁকি নিয়েই বিকল্প যানবাহনে যাত্রীরা
বাস ভাড়া বেশি, ঝুঁকি নিয়েই বিকল্প যানবাহনে যাত্রীরা

ঈদকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈন উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। তবে বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় Read more

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। শনিবার (০৩ জানুয়ারি) রাতে Read more

ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে?
ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে?

রাশিয়ার কাছ থেকে তেল নেয় এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানাপড়ে,নের দিকে Read more

ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। তবে সেখানে বেশিদিন থাকেননি তিনি। দায়িত্ব নেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন