এফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফেই শেষ হয়ে গেল ঢাকা আবাহনীর যাত্রা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে কিরগিজস্তানের নবাগত ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরে প্লে-অফেই থেমে গেল বাংলাদেশের প্রতিনিধিরা। এই জয়ের মধ্য দিয়ে অভিষেক আসরেই মূলপর্বে জায়গা করে নিল মুরাস ইউনাইটেড।শুরুতে মুরাস ইউনাইটেড আক্রমণের ঝড় তুললেও, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কিছুটা ছন্দ হারায় তারা। ফলে প্রথমার্ধে ২ দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ। আবাহনীর হয়ে মালির সুরেমান দিয়াবাতে, স্থানীয় শেখ মোরসালিন, আল আমিন ও সৈয়দ কাজেম শাহ কিরমানীর অভিষেক হয় এই ম্যাচে। তবে একমাত্র বিদেশি দিয়াবাতে পুরোপুরি ফিট না হলেও অভিজ্ঞতার জোরে লড়াই করেছেন প্রতিপক্ষের সুঠাম ডিফেন্ডারদের সঙ্গে।ম্যাচের ষষ্ঠ মিনিটে বাঁ প্রান্ত থেকে আলিগুলভের ক্রসে ওলেহ মারচুকের শট পোস্টের বাইরে গেলে রক্ষা পায় আবাহনী। ১৪তম মিনিটে শেখ মোরসালিনের ভলি প্রতিপক্ষ গোলকিপার রাচভের গায়ে লেগে বাইরে যায়। ২২তম মিনিটে মিতুল মারমা দুর্দান্ত সেভ করে রক্ষা করেন দলকে। বিরতির আগে আল আমীন ও দিয়াবাতের সমন্বয়ে কিছু আক্রমণ এলেও তা ফলপ্রসূ হয়নি।দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিট পরই (৪৮’) আসে প্রথম গোল। আন্দ্রি বাতসুলার বাম দিকের নিখুঁত ক্রসে ফ্রি-হেডে জাল খুঁজে নেন আতাই ঝুমাসেভ—মিতুল মারমার কোনো সুযোগ ছিল না (১-০)। ৭২তম মিনিটে মোরসালিনের শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে বাইরে যায়। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২’) কামরুল ইসলামের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের মধ্যে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন ঝুমাসেভ (২-০)।শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নেয় মুরাস ইউনাইটেড, আর আবাহনীর জন্য প্লে-অফেই শেষ হয় এবারের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু

ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ইসির কাছে ফের শাপলা প্রতীক চাইলো এনসিপি
ইসির কাছে ফের শাপলা প্রতীক চাইলো এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ফের শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির কাছে ৭টি নমুনা আঁকিয়ে পাঠিয়েছে Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত
২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরায় Read more

মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য
মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণার পরই এ সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন