মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো বয়কটের মুখে পড়ছে। ব্যবসায়ী নেতারা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকেরা মার্কিন শুল্কের প্রতিবাদে এই মনোভাব উসকে দিচ্ছেন।বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ক্রমবর্ধমান সচ্ছল ক্রেতাদের লক্ষ্য করে এরা দ্রুত ব্যবসা বাড়িয়েছে।যেমন- মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে, ডমিনোজের রেস্তোরাঁ ভারতে অন্য যেকোনো ব্র্যান্ডের চেয়ে বেশি। পেপসি ও কোকা-কোলার মতো পানীয় দোকানের তাকজুড়ে থাকে। আবার, নতুন অ্যাপল স্টোর বা ডিসকাউন্ট দেওয়া স্টারবাকস ক্যাফে খুললেই লাইন ধরে মানুষ।যদিও বয়কটের ডাকে বিক্রি কমে যাওয়ার কোনো তাৎক্ষণিক লক্ষণ নেই, তবু ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ও বাইরে দেশীয় পণ্য কেনা এবং মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক জোরদার হচ্ছে। এতে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কও চাপে পড়েছে।রোববার বেঙ্গালুরুতে এক সমাবেশে মোদী ‘আত্মনির্ভর’ হওয়ার আহ্বান জানিয়ে জানান, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বে পণ্য তৈরি করেছে, কিন্তু এখন ভারতের প্রয়োজনকে বেশি অগ্রাধিকার দেওয়ার সময়।ভারতের ‘ওয়াও স্কিন সায়েন্স’-এর সহপ্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী লিংকডইনে এক ভিডিও বার্তায় কৃষক ও স্টার্টআপগুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মেড ইন ইন্ডিয়া’কে বৈশ্বিক আসক্তি বানাতে হবে এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে শিখতে হবে, যাদের খাবার ও বিউটি প্রোডাক্ট বিশ্বব্যাপী জনপ্রিয়।তিনি আরও বলেন, আমরা হাজার হাজার মাইল দূরের পণ্যের জন্য লাইন দিয়েছি। আমরা গর্বের সঙ্গে এমন ব্র্যান্ডে খরচ করেছি, যা আমাদের নয়, অথচ আমাদের দেশের প্রস্তুতকারকেরা নিজেদের দেশে মনোযোগ পেতে লড়াই করছে।ভারতের ড্রাইভইউ-এর সিইও রাহম শাস্ত্রী লিংকডইনে বলেন, ভারতের নিজস্ব টুইটার/গুগল/ইউটিউব/হোয়াটসঅ্যাপ/ফেসবুক থাকা উচিত—যেমন চীনের আছে।মোদীর ভারতীয় জনতা পার্টির সহযোগী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ রোববার দেশজুড়ে ছোট ছোট জনসভা করে মার্কিন ব্র্যান্ড বর্জনের আহ্বান জানায়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেন, মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে তাকাচ্ছে। ফল পেতে কিছুটা সময় লাগবে। এটি জাতীয়তাবাদ, দেশপ্রেমের ডাক।তিনি আরও বলেন, তারা হোয়াটসঅ্যাপে একটি তালিকা ছড়িয়ে দিচ্ছেন, যেখানে বিদেশি ব্র্যান্ডের বদলে ভারতীয় সাবান, টুথপেস্ট ও ঠান্ডা পানীয়ের ব্র্যান্ডের নাম দেওয়া আছে।সামাজিক মাধ্যমে সংগঠনের একটি প্রচারণা গ্রাফিকের শিরোনাম ‘বিদেশি ফুড চেইন বয়কট করুন’, যেখানে ম্যাকডোনাল্ডসসহ একাধিক রেস্তোরাঁ ব্র্যান্ডের লোগো রয়েছে।যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিবাদ চললেও সোমবার নয়াদিল্লিতে ভারতের দ্বিতীয় শোরুম চালু করেছে টেসলা। এর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ Read more

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি
ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার Read more

পাবনায় কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু
পাবনায় কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন Read more

শিশুমেলা থেকে এনবিআর কার্যালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
শিশুমেলা থেকে এনবিআর কার্যালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা থেকে আগারগাঁও রোডের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ Read more

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি
গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন শিশু ভর্তি হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার—এই দুদিনে শিশুরা হাসপাতালের ‘হাম আইসোলেশন ওয়ার্ডে’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন