শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা হত্যার সঠিক তদন্ত, সঠিক ধারা প্রয়োগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার বিবরণ অনুযায়ী মানববন্ধনের বক্তারা জানান, গত ৩০ মার্চ রাত ১০টার দিকে লুৎফর রহমান তার নির্মাণাধীন বাড়ির বাউন্ডারির ভেতরে সন্দেহজনক কিছু লোক দেখতে পান। তিনি তাদের বের হতে বললে তারা হঠাৎ করে রোমানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ভাই ভাই মোটর মেকানিকসের সামনে রাত ১০টা ২০ মিনিটে তাকে হত্যা করা হয়। পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড রয়েছে।পরবর্তীতে নিহতের ভাই মোঃ রকিবুল হাসান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মনির হোসেন (২৫) ও কবির হোসেন (১৯) সহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ ৩০২ ধারা পরিবর্তন করে ৩০৪(ক) ধারায় আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে আসামিরা প্রথম শুনানিতেই জামিন পেয়ে যায় এবং বাদীকে আদালতের শুনানির বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ করেন মামলার বাদী।মামলার বাদী রকিবুল হাসান দাবি করেন, জামিনে মুক্তি পেয়ে আসামিরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দিয়েছে। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।মানববন্ধনে বক্তারা আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এতে ৩০২ ধারাই প্রযোজ্য। তারা তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের ফাঁসি ও সঠিক ধারা অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চালানোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়
মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) Read more

বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, চলছে নানা গুঞ্জন
হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, চলছে নানা গুঞ্জন

জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া
রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলেও মহান মুক্তিযুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন