নয় দফা দাবিতে রাজধানীর সরকারি সাত কলেজ (প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করেছেন সাত কলেজের ২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পরীক্ষা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু ভিত্তিক নয় দফা দাবি আদায়ে এ অবরোধ প্রদান করেন তারা।আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কার্যালয়ের সম্মুখে শিক্ষার্থীরা অবস্থান নিলে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি।জানা গেছে, শিক্ষার্থীরা নয় দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। সময়সীমার মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন।শিক্ষার্থীদের নয় দফা দাবি হল—অন্তর্বর্তীকালীন প্রশাসক কর্তৃক পরীক্ষা নিয়ন্ত্রণ; রেজিস্ট্রেশনের সকল ফি সরাসরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জমা; নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণের নিশ্চয়তা; সাত কলেজের শিক্ষকদের দ্বারা প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন; পরীক্ষার ফলাফল ৪০ কর্মদিবসের মধ্যে প্রকাশ এবং সিজিপিএ শর্ত বাতিলসহ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা।এছাড়া, প্রশাসক (ভিসি) নিয়োগের সঙ্গে সঙ্গেই ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সকল তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং মানোন্নয়ন ফি কমানোর দাবিও শিক্ষার্থীদের অন্যতম দাবি।এ বিষয়ে জানতে চাইলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের দাবি সমাধানের জন্য কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রশাসক কার্যালয় অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে দ্রুতই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) Read more

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে Read more

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন