টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু। গতকাল রোববার গভীর রাতে উপজেলার আড়াইপাড়া গ্রামে শাহ আলম বেগ নামের এক কৃষকের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শাহ আলম বেগ বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত সোয়া তিনটার দিকে প্রতিবেশীর চিৎকারে তাঁর ঘুম ভাঙে; দেখেন গোয়ালঘরে আগুন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই চারটি গরু পুড়ে মারা গেছে। একটি গাভি দগ্ধ হয়ে গোয়ালঘর থেকে বাইরে চলে যায়। গুরুতর দগ্ধ আরেকটি গরুকে স্থানীয় লোকজন জবাই করেন। আগুন নেভাতে গিয়ে শাহ আলমও আহত হন। তাঁর দুহাত পুড়ে যায়। আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। মারা যাওয়া চারটি গরুর মধ্যে দুটি ষাঁড় গরু, একটি গাভি ও একটি বকনা বাছুর ছিল। তিনি কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ করেছেন। তিনি বলেন, ‘আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কীভাবে আমার সংসার চলবে, বুঝতে পারছি না।’কালিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, গরুকে খাওয়ানোর জন্য গোয়ালঘরে তুলা রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, স্তূপ করে রাখা তুলার এক বস্তা জ্বলন্ত কয়েলের ওপরে পড়ে। সেখান থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক শাহ আলমের পাশে দাঁড়িয়ে যতটুকু সহযোগিতা করা দরকার, আমরা তা করব।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমাম মাহাদী দাবি করা সেই ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন
ইমাম মাহাদী দাবি করা সেই ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর Read more

৩৩ বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন, জানতে হাইকোর্টের রুল
৩৩ বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন, জানতে হাইকোর্টের রুল

বিগত ৩৩ বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কত জনের দণ্ড মাফ করেছেন, তার তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তা Read more

প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা
প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা

যশোরের চৌগাছা উপজেলা শহরের সেই  মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাশের পল্লবী হাসপাতালের ভুয়া ডা. Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের Read more

ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা
ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের য্যোগিনাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন