ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।বৃহস্পতিবার আল-জাজিরা জানায়, গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে সাংবাদিকদের ওপরে অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে। সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিলেন, সেখানেই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।অ্যাংলিকান গির্জার মাধ্যমে পরিচালিত এ হাসপাতালটিতে এটি নিয়ে অষ্টমবারের মতো হামলা চালানো হল।হামলায় ৩ জন সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন। এক সময় হাসপাতালের ওই প্রাঙ্গণের যেখানে সুন্দর একটি বাগান ছিল সেখানে তার মৃতদেহের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন। অপর সাংবাদিকের পরে মৃত্যু হয়।এ ঘটনায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও গুরুতর আহত হয়েছেন। আল আহলি হাসপাতালেই তার জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা সরবরাহ না থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।হাসপাতালটিতে ইসরাইলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেক তাঁরকাটা ও ধাতুর টুকরা থাকায় প্রাণঘাতী হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরিত হওয়ার পর এসব শাপর্নেল শরীর ছিদ্র করে বের হয়ে যায়, ফলে ব্যাপক রক্তক্ষরণে আহতদের মৃত্যু হয়।এ হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।এদিকে ইসরাইল ঘোষণা করেছে, তারা গাজা থেকে ইসরাইলি-আমেরিকান দ্বৈত নাগরিক দুই জিম্মির লাশ উদ্ধার করেছে। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরাইলে যে হামলা চালিয়েছিল ওই সময় গাদি হাগি ও তার স্ত্রী জুডি ওয়ানস্টাইন হাগি নিহত হন। হামাস তাদের মৃতদেহ গাজায় নিয়ে গিয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি

কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) শিক্ষার্থীরা।বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের Read more

সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!
সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ১ নং Read more

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

বিচ্ছিন্ন হওয়ার পথে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক
বিচ্ছিন্ন হওয়ার পথে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটসংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে গাইড Read more

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমধাপে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।  শনিবার (১৮ অক্টোবর) বিকেলে Read more

বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক
বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন