শুল্ক নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছেন না।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মন্ত্রী মজার ছলে ট্রাম্পকে ‘সবকে বস’ (সবার বস) বিশেষায়িত করে বলেন, তারা আমাদের উন্নতিতে তারা খুশি নন। তিনি বলেন, “সবকে বস তো আমরাই, নাহলে ভারত এত দ্রুত এগোচ্ছে কীভাবে? তাদের এই উন্নতি হজম হচ্ছে না।”শনিবার (১০ আগস্ট) মধ্যপ্রদেশের রাইসেন জেলার উমারিয়া গ্রামে বিএইএমএলের ‘ব্রহ্মা’ রেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনাথ সিং। এ সময় তিনি বলেন, “এখন এমন চেষ্টা চলছে যাতে ভারতের তৈরি পণ্যের দাম বাড়িয়ে বিদেশি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়া যায়।”রাজনাথ বলেন, তাদের লক্ষ্য একটাই- অন্য দেশগুলো যেন ভারতীয় পণ্য কিনতে অনাগ্রহী হয়। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করছি- ভারতের উন্নতির গতিকে থামাতে কোনো বৈশ্বিক শক্তিই পারবে না। ভারত সুপারপাওয়ার হবেই।তিনি আরও বলেন, ভারতের উন্নয়ন আজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতেও দেশ নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এর বড় কারণ হলো- আত্মনির্ভর ভারতের অঙ্গীকার। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে জানান, সেই অভিযানে ভারতীয় সেনারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করেছে, যা সাফল্যের মূল চাবিকাঠি ছিল।প্রতিরক্ষামন্ত্রীর ভাষায়, “প্রতিরক্ষা খাতে বিদেশনির্ভরতা থেকে বেরিয়ে আসা এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করার অঙ্গীকারের কারণেই ভারত আজ এই অবস্থানে দাঁড়িয়ে।”রাজনাথ সিং বলেন, আগে প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম- বিমান, যুদ্ধাস্ত্র, গোলাবারুদ বিদেশ থেকে আমদানি করতে হতো। এতে শুধু বিপুল অর্থ ব্যয় হতো না, বরং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি থাকত। “আজ পরিস্থিতি বদলে গেছে। আমরা এখন শুধু নিজেদের প্রয়োজন মেটাচ্ছি না, বরং বিমান থেকে শুরু করে অস্ত্র, এমনকি উন্নত সামরিক সরঞ্জামও বিদেশে রপ্তানি করছি। আমাদের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছুঁয়েছে,” গর্বের সঙ্গে বলেন তিনি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা বিপ্লবের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তার মতে, নতুন ভারতের নতুন প্রতিরক্ষা খাত বিশ্বে ভারতের অবস্থান আরও শক্তিশালী করছে।ভারতের প্রতিরক্ষামন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, এখন সময় এসেছে বিশ্বের সামনে প্রমাণ করার যে, ভারত কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই এবং আমাদের উন্নয়নের ধারা কেউ থামাতে পারবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি
পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া Read more

হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে পলিথিন দ্বারা মোড়ানো তিনটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার Read more

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে Read more

মামার ঘর দখল, সঙ্গে ২০ লাখ চাঁদা! ভাগ্নের বিরুদ্ধে আদালতে মামলা
মামার ঘর দখল, সঙ্গে ২০ লাখ চাঁদা! ভাগ্নের বিরুদ্ধে আদালতে মামলা

কিশোরগঞ্জে মামাকে বাসা থেকে বের করে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা Read more

খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ
খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি বেগমের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে থাকা গাছ ও গাছের ডালপালা কেটে Read more

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন