চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন (২২)। এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী মো. সবুজ খন্দকারকে।বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বন্দর বিভাগের সহকারী কমিশনার মাহমুদুল হাসান সময়ের কণ্ঠস্বর-কে জানান, শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বন্দর থানাধীন বাকের আলী টেকের মোড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে চাঁদনীকে হত্যা করা হয়। ঘটনার পর পরই তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই নগরীর ধুমপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।চাঁদনী খাতুন খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁনমিয়ার মেয়ে। জীবিকার প্রয়োজনে তিনি চট্টগ্রামে এসে কাজ করছিলেন সিইপিজেডের একটি পোশাক কারখানা—এভারটুবি বাংলাদেশ লিমিটেডে। একসময়ে ভালোবাসার টানে গড়া সংসারটিই তার জন্য হয়ে ওঠে মৃত্যুকূপ।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চাঁদনীর স্বামী সবুজ খন্দকার একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় চাঁদনীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে চাঁদনী আশ্রয় নিয়েছিলেন তার মামার বাসায়।শনিবার (৫এপ্রিল) পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা সবুজ তার পথ রোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর ওপর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একের পর এক ছুরিকাঘাতে মুহূর্তেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন চাঁদনী। পথচারীরা ছুটে এলে সবুজ পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চাঁদনী।সহকারী কমিশনার মাহমুদুল হাসান আরও বলেন, “ঘটনার পর আমরা দ্রুত অভিযান চালাই। তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজকে রাতেই গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য ছিল। সবুজ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”এ হত্যাকাণ্ডের ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নিহতের পরিবার ও সহকর্মীরা। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮
কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন Read more

কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার
কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে এক ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ Read more

যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২
যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২

দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল কাশেম (৬০)। হঠাৎ একটি গুলি ঘরের চালের টিন ছিদ্র করে তার বুকের ডানপাশে আঘাত Read more

বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত

ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, Read more

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন
পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামে হামলা পরিচালনার পর ননডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন ঘটেছে।  বুধবার (৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন