আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রবিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমাদের সমাজে এ ধরণের ঘটনা ঘটুক কেউ চিন্তাও করতে পারে না। তবে যে জীবন চলে গেছে তার তো কোনও ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়। এ ঘটনায় জড়িত বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে। তাদের শাস্তি নিশ্চিতে যেসব ব্যবস্থা নেয়া দরকার সব নেয়া হবে। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগনকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করা যায়। এ সময় এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন, এটা সাম্প্রতিক সময়ে ঘটেনি। কিন্তু অনেকে টাকা উপার্জনের জন্য সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে থাকেন। আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে নানা নানীকে মেরে ফেলতে যাচ্ছে আর নাতি তার তাকে না বাঁচিয়ে ভিডিও করতে ব্যস্ত। জীবনের চেয়ে তার কাছে ভিডিও দিয়ে পয়সা উপার্জন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ের সমাধান সমাজবিজ্ঞানীরা ভালো দিতে পারবেন। এসবের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত।নিউমার্কেটে অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে তা দেশিয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে। আর লুট হওয়া অস্ত্র নিয়ে বলেন, প্রায় সাতশ অস্ত্র বেহাত হয়েছে। এসব উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে।সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে ট্রেনিং শুরু হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনসার বাহিনী। এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে অস্ত্রসহ আনসার সদস্য দেয়া হবে। যাতে প্রিজাইডিং অফিসারের ওপর কোনও হামলা না হয়। আগে ২ জন থাকতো এবার ৩ জন থাকবে। আর যেসব বডি ক্যামেরা দেয়া হবে এসব পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের উপর নির্ভর করবে। এক্ষেত্রে জনগণও গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। এ সময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে Read more

মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৮৪ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত Read more

ওএমআর নয়, জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার
ওএমআর নয়, জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট হাতে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের Read more

চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত Read more

রাশিয়ার উপকূলে ভূমিকম্প: ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা
রাশিয়ার উপকূলে ভূমিকম্প: ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন