ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।ভারতীয় সেনাপ্রধান বলেন, হামাস, লস্কর-ই-তাইয়েবা (এলইটি), দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টসহ (টিআরএফ) আরও কয়েকটি সংগঠন স্থায়ীভাবে ভারতের উদ্বেগের বিষয়।ভারত এতদিন আনুষ্ঠানিকভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা থেকে বিরত থেকেছে, যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ এরই মধ্যে এই তকমা দিয়েছে। জেনারেল দ্বিবেদীর এই মন্তব্য তাই কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।হামাস জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার মাধ্যমে তারা বিশ্বজুড়ে আলোচনায় আসে, যার পর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ শুরু হয়। ইসরাইলের আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকাটিতে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী-শিশু রয়েছেন।ভারত বলছে, হামাস ঐতিহাসিকভাবে কাশ্মীর ইস্যুতে জড়িত না হলেও, এ বছরের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের ‘কাশ্মীর সংহতি দিবসে’ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) হামাস সদস্যদের উপস্থিতি দেখা যায় লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদসহ অন্যান্য পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনের পোশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ‘ভারতের কাছ থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়া হবে’ বলে বক্তব্য দেওয়া ব্যক্তিদের হামাস সদস্য বলছে ভারত। এসব ঘটনা নয়াদিল্লির নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করে।এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আগে ভারতের প্রতি হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছিল ইসরাইল। কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গেও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে হবে বলে সেই পদক্ষেপ নেয়নি ভারত।তবে জেনারেল দ্বিবেদীর সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ‘অপারেশন সিঁদূর’র পর ভারতের সন্ত্রাসবিরোধী দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী ও কাশ্মীর প্রেক্ষাপটে নতুনভাবে যুক্ত হওয়া সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি
পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি

হ্রদ পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্যের আধার পাহাড়ি জেলা রাঙ্গামাটি। আর এজন্য রাঙ্গামাটিকে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলা হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে রাঙ্গামাটি Read more

দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী
দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী

চলতি বছরের হজ পালন শেষে গত দু’দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। সরকারি ব্যবস্থাপনায় ফিরে Read more

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি Read more

ইরাকে প্রান হারালেন ভোলার ছেলে, লাশ পাওয়া নিয়ে অনিশ্চিতায় পরিবার
ইরাকে প্রান হারালেন ভোলার ছেলে, লাশ পাওয়া নিয়ে অনিশ্চিতায় পরিবার

ইরাকের বাগদাদ শহরে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী (২২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের Read more

বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে
বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

মা নেই-রাতের আঁধারে চিরবিদায় জানিয়েছেন পৃথিবীকে। চারপাশে শোকের মাতম, বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। এমন শোকের মুহূর্তে বুক ভরা কান্না চেপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন