পাকিস্তানের করাচিতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় সাতটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে বাবা, তার ছেলে এবং মেয়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় ২২ বছর বয়সী মাহ নূর এবং ১৪ বছর বয়সী আলী রাজা মারা যান।  দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দেন। আহত অবস্থায় আটক করার আগে ট্রাক চালককে স্থানীয়রা মারধর করে।এসপি ইকবাল শেখ ৭টি ডাম্পার ট্রাক পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা থেকে পোড়া গাড়িগুলো সরানোর জন্য অভিযান চলছে।পুলিশের একজন মুখপাত্র জানায়, ঘটনাস্থলেই ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে এবং ডাম্পার পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ১০ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।মুখপাত্র আরও জানান, সিসিটিভি ফুটেজের সাহায্যে আরও গ্রেফতার করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে চিকিৎসকের জন্য দেয়া বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার Read more

সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারালেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। রাশেদের Read more

উলিপুরে নির্মাণাধীন সড়কে রড ছাড়া ঢালাই
উলিপুরে নির্মাণাধীন সড়কে রড ছাড়া ঢালাই

কুড়িগ্রামের উলিপুরে মাঝরাতে সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি আরসিসি (রেডিমিক্স) সড়কে রড ছাড়াই ঢালাইয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে মোবাইলে Read more

ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনের ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক সংযোগ এবং বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পেয়েছে ফায়ার Read more

ঈদকে সামনে রেখে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু
ঈদকে সামনে রেখে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু

ঈদকে সামনে রেকে নেত্রকোনায় ভ্রাম্যমান ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টায় শহরের মোক্তারপাড়া মাঠে Read more

উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক

উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন