গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৬১ হাজার ৩৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই অভিযানে নিহতদের পাশাপাশি দেড় লাখের বেশি মানুষ আহত এবং নিখোঁজ রয়েছেন। খবর আনাদুলুর।এদিকে গত ২৪ ঘণ্টায় ১১ জন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জন, যার মধ্যে ৯৮ জন শিশু। ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট চরমে পৌঁছেছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫০। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।এদিকে ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর জানা গেছে, শহরটি খালি করার জন্য ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টা করার সময় মোট ১ হাজার ৭৪৩ জন নিহত ও ১২ হাজার ৫৯০ জনের বেশি আহত হয়েছেন।এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারালো ভাষায় অবস্থান জানানো লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এক অনুষ্ঠানে Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী–মোহামেডান। আইপিএল ও পিএসএলে আছে দুটি করে ম্যাচ। রাতে নিজ নিজ লিগে খেলতে Read more

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ Read more

টেকনাফে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার
টেকনাফে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা সংলগ্ন একটি বাগান থেকে একদিন আগে অপহৃত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক টেকনাফ উপজেলার Read more

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা Read more

এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো
এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন