টাঙ্গাইলের মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে রনি মিয়া (২৪) এবং সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলীর ছেলে সজিব (২০)।পুলিশ জানায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকায় মোটরসাইকেলযোগে দুই মাদক কারবারি সখিপুর যাচ্ছিল। বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনের শরীর তল্লাশি করে ১২০ পিস ইয়াবা, নগদ ৩০ হাজার টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম
ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে শহিদুল আলমকে বহনকারী Read more

ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা
ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার Read more

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান Read more

বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ আগস্ট
বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ আগস্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। এর আগে ৯ Read more

কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন