রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতল নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।নিহতের নাম রুপলাল (৪৫)। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের খগেনের ছেলে। অপর আহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ (৪৮)।গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পাল্টায় সব ধরনের মার্কিন পণ্যের রপ্তানি শুল্কের পরিমাণ ৮৪ শতাংশে উন্নীত করেছে চীন। বুধবার (০৯ Read more

উগান্ডায় ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬৩
উগান্ডায় ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬৩

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আরও কয়েকজন। Read more

সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০
সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন Read more

ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা
ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

ইবিতে ৩৫ শিক্ষার্থীর হাতে উঠলো ডিন’স অ্যাওয়ার্ড
ইবিতে ৩৫ শিক্ষার্থীর হাতে উঠলো ডিন’স অ্যাওয়ার্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮টি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীর হাতে উঠেছে এবারের ডিন'স অ্যাওয়ার্ড। এসময় এসব শিক্ষার্থীদের উপহারস্বরুপ পদক, সনদ ও Read more

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী
আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩০০ ভ্যানচালকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন