জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে নিয়ে যাওয়া হয়।সোমবার (০৯ জুন) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।জাহিদ হাসান বলেন, ‘আমি এখনো হাসপাতালে আছি। আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঠান্ডায় আক্রান্ত হলে মনে করেছিলাম অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন আমার কোভিড কিংবা ডেঙ্গু কোনোটাই হয়নি। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’তিনি আরও বলেন, ‘ঈদের আগের রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। জীবনে এই প্রথম একটি ঈদ করলাম হাসপাতালের রোগীদের সঙ্গে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতাও আল্লাহপাক আমাকে দেখিয়ে নিলেন। কেউ যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন। আমি সবার কাছে দোয়া চাই।’এবারের ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। সিনেমাটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরের সিআরবি সংলগ্ন মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

গবি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত শিক্ষার্থীরা
গবি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত শিক্ষার্থীরা

ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনে গভীর সংকট সৃষ্টি করেছে। অনিয়মিত এবং দীর্ঘ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষা Read more

ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে দ্রুত Read more

আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি
আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুরের সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন