যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতে মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।মাদুরোকে বন্দি করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুশিঁয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায়, ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হলো। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় Read more

বেগম খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ
বেগম খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় Read more

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো  মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে  মোঃ Read more

তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার
তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার।ঘটনাটি Read more

এগিয়ে গেল ভারত
এগিয়ে গেল ভারত

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন