ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার জের ধরে ভারতের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (৭ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘চলমান উত্তেজনার সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা নয়।’রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা ভারত। এর জের ধরে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। আরেক দফা ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে। এতে মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।ট্রাম্প প্রশাসনের যুক্তি, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইউক্রেন যুদ্ধের অবসান টানাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এ জন্য মস্কোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশগুলোকে সতর্ক করে সময়সীমাও বেঁধে দিয়েছিল হোয়াইট হাউস।প্রথমে রাশিয়াকে ৫০ দিনের সময় দেওয়া হয়েছিল যুদ্ধবিরতিতে আসার জন্য। পরে সেই সময়সীমা কমিয়ে আনা হয় ১২ দিনে। এ সময়ের মধ্যেও মস্কো যুদ্ধ বন্ধে রাজি না হওয়ায় ট্রাম্প নতুন করে ভারতের ওপর শুল্ক চাপালেন।ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এই শুল্কবৃদ্ধির বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।সূত্র: এনডিটিভি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

জিয়াউল আহসানের জামিন নামঞ্জুর, ব্যাংক হিসাব-সম্পত্তি অবমুক্তেও আদালতের ‘না’
জিয়াউল আহসানের জামিন নামঞ্জুর, ব্যাংক হিসাব-সম্পত্তি অবমুক্তেও আদালতের ‘না’

জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের Read more

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান
আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, আল আকসা মসজিদ এবং Read more

মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথমবার পৌঁছানো পর্বতারোহী দলের শেষ জীবিত সদস্য কাঞ্ছা শেরপা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন