ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার।মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ফিলিস্তিনির মরদেহ আনা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪ জনে।মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আহতের মোট সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে।যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সরকার ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চলজুড়ে এখন পর্যন্ত নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটির ৯০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।আরও পড়ুন : ইউক্রেনের কারাগার ও হাসপাতালে ভয়াবহ রুশ হামলা, নিহত ২২প্রসঙ্গত, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সঙ্গে উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল Read more

বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ

একটা সময় ছিল যখন ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণি Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন