পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদী থেকে অবৈধ ট্রলিং বোটসহ জব্দকৃত আনুমানিক ১২০ ক্যারেট সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় গলাচিপা খেয়াঘাট সংলগ্ন নদীর তীরে এ নিলাম অনুষ্ঠিত হয়।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে নিলাম কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেনারেল সার্টিফিকেট শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) সাজন বসাক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে মাছগুলো ৩ লাখ টাকায়, অতিরিক্ত ২০% ভ্যাটসহ, সর্বোচ্চ দরদাতা গলাচিপার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মো. মহিউদ্দিন ক্রয় করেন। নিলাম কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য ব্যবসায়ীরা।প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাতে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অফিসের যৌথ অভিযান ও চরমোন্তাজ ফাঁড়ি নৌ পুলিশের সহায়তায় চরবিশ্বাস ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে এফ বি মায়ের আশ ৩ নামে একটি অবৈধ ট্রলিং বোটসহ ১৫ জেলেকে আটক করা হয়। ট্রলিং বোটে থাকা মাছ ও অবৈধ জাল, অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছিল, যার মধ্যে এই মাছগুলো ছিল। আটক জেলেদের নিয়মিত মামলায় গলাচিপা থানা পুলিশ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।জব্দকৃত মালামলের মধ্যে ছিল—প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ফিশিং বোট, ৪১৭ এইচপি মেশিন (মূল্য ৫ লাখ), ৬টি ট্রয়নেট (মূল্য ৪ লাখ ৫০ হাজার), ৪০টি লাল সূতার জাল (মূল্য ৪ লাখ), ১২০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ (মূল্য ২ লাখ ৫০ হাজার) এবং ৫ ব্যারেল ডিজেল (মূল্য ১ লাখ ১০ হাজার)। সবমিলিয়ে জব্দকৃত মালামলের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, আদালতের নির্দেশে জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে। ট্রলিং বোট ও অন্যান্য জব্দ সরঞ্জামাদি বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের হেফাজতে আলামত হিসেবে সংরক্ষিত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, আদালতের নির্দেশে আজকের উন্মুক্ত নিলাম পরিচালনা করেছি। সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. মহিউদ্দিন ৩ লাখ টাকা ও ২০% ভ্যাট প্রদান করে মাছ ক্রয় করেছেন এবং টাকা পরিশোধ করে মাছ বুঝে নিয়েছেন।উল্লেখ্য, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং প্রজনন চক্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলে আটক ও মাছসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজারো মানুষের মামলা
জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজারো মানুষের মামলা

ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (জে অ্যান্ড জে) বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছেন হাজারো মানুষ। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি Read more

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন লিটন Read more

সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার
সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার Read more

মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

কোনাবাড়ীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ৩
কোনাবাড়ীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহ জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন