গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই স্থানীয় এক সংবাদকর্মী বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। ওই সংবাদকর্মীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, সাত থেকে আটজন যুবক ওই সংবাদকর্মীকে বেধড়ক পেটাচ্ছেন। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মুখ ও মাথায় আঘাত করা হচ্ছে। এতে তাঁর মুখ ও কপাল বেয়ে রক্ত বের হচ্ছে। পাশেই পুলিশ সদস্যদের দেখা যায়। পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে গাড়িতে নিয়ে যান।এ ঘটনায় আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুরের সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ বলা হয়েছে, আসামিরা নগরের সাহাপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা চাঁদা উত্তোলন করেন। এ ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যান। পরে স্থানীয় চাঁদাবাজদের সহযোগিতায় ১৫ থেকে ১৬ জন তাঁর ওপর হামলা করেন। এরপর হত্যার উদ্দেশ্য একটি চায়ের দোকানের পেছনে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এ সময় তাঁরা দুটি মোবাইল ফোন ও ২৬ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেন। পুলিশ ও স্থানীয় লোকজন এসে অর্ধমৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আনোয়ারা সুলতানা বলেন, ‘আমার ছেলে একজন সাংবাদিক। কোনো অপরাধ ছাড়াই তাঁকে নির্মমভাবে মেরেছে। হাসপাতালে ছেলেকে নিয়ে রয়েছি। তবে আমরা আতঙ্কিত।’ এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছিলেন।এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি
ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি

ভবন নির্মাণ তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ বিল্ডিং Read more

নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও Read more

ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান
ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে Read more

ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার

ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে Read more

ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি
ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত Read more

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ৫২ জন নিহত
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ৫২ জন নিহত

ডিআর কঙ্গোতে চলতি মাসে আইএসআইএল সমর্থিত বিদ্রোহীদের হাতে অন্তত ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।  দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন