রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।ইউএসজিএস-এর তথ্য অনুসারে, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি বড় ভূমিকম্প অনুভূত হয়।এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং একটি ছিল ৭.৪। এরও আগে, ওই একই এলাকায় আরও একটি ৫.০ মাত্রার ভূমিকম্প ঘটে।জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড-ও নিশ্চিত করেছে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প রোববার কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে। মূলত পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র।এদিকে ৭ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচে প্লেট সরণ হলে সাধারণত সুনামি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এখন পর্যন্ত কোনো বড় সুনামির খবর পাওয়া না গেলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকাগুলোর লোকজনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই
যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই Read more

৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ Read more

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘লোক দেখানো’
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘লোক দেখানো’

দীর্ঘ ১২ দিন ইসরায়েল ও ইরানের মধ্যকার হামলা-পাল্টার পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

আ.লীগ নেতাদের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
আ.লীগ নেতাদের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (০৫ জুলাই) পবিত্র আশুরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন