জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফর ঘিরে দলে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দলীয় পক্ষ থেকে ওই নেতাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের লিখিত জবাব দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পাঠানো জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ৫ আগস্ট ২০২৫ তারিখে আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও আমাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি।’ তিনি লিখেন, ‘৪ আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে, সে তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে। আমি তাকে আহ্বায়ক মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে, এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল।’ নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘৪ আগস্ট রাতে পার্টি অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই। একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে, রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই। আমি কোনো দায়িত্বে না থাকায়, এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। সফরসঙ্গী হিসেবে সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন।’এনসিপির এ নেতা লেখেন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা।’‘কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই যে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন। এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে আসলে দলের বিধিমালা লঙ্ঘন হয়, এমন কোন বার্তা আমাকে কখনো দল থেকে দেয়া হয়নি।’তিনি লিখেন, ‘পরিস্থিতির আলোকে, আমি মনে করি শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা-ভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদের্শন হিসেবে। আমার বক্তব্য স্পষ্ট: ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়।’ কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি দোকান
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান।শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী Read more

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Read more

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের উপর হামলা ও তার গাড়িতে ডিম এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় Read more

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন
নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে Read more

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

সারাদেশেই আগামী ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন