সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে আরও ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (০৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৩ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ১৭ মরদেহ উদ্ধার
মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ১৭ মরদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন