স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। কাদের বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি আরো এগিয়ে যাওয়ার জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়  বাকপ্রতিবন্ধী আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেনের ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস এর চ্যাম্পিয়ন হয়ে ১টি স্বর্ণপদক লাভ করেন। তার জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস-এ অংশ গ্রহণ করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগর
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগর

মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগরে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে।বুধবার (১১ ডিসেম্বর) Read more

যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন
যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন

কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দু’জনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?
‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা Read more

এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ
এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন