যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়ির কাছে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রহেলাপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে ইব্রাহিমের স্ত্রী সখিনা বেগম (২৭)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির সামনে মেহেগনি গাছের পাতা কাটা নিয়ে রফিকুল ইসলাম ও আনোয়ার পক্ষের মধ্যে গোলযোগ হয়। এরই জের ধরে আনোয়ার তার স্ত্রী সুমি, ভাই আসলাম, আসাদুজ্জামান ও মনিরুল হামলা চালিয়ে রফিকুল ইসলাম ও তার বউমা সখিনাকে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত শ্বশুর-বউমার অবস্থা গুরুতর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ
নওগাঁ-৪  আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ Read more

বেনাপোল সড়কে বিজিবির বাঁশের বেড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
বেনাপোল সড়কে বিজিবির বাঁশের বেড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে চৌধুরী মার্কেট নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি'র ঘোষণাকৃত ইউনিয়ন আহবায়ক কমিটির প্রতিবাদেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয়মুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। এতে Read more

ঈশ্বরদীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা
ঈশ্বরদীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা

পাবনার ঈশ্বরদীতে  অস্ত্রের মুখে জিম্মি করে বাদশা হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।  সোমবার (২৮ Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন