জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বুধবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।মির্জা আব্বাস বলেন, গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানানো হয়েছে। আমিও স্বাগত জানাই। শুধু একটা কথা বলতে চাই—এখানে একটু কার্পণ্য করা হয়েছে, এটা আমার কথা বলছি। যেখানে ২৩ বছরের আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে। ওখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি রাখা হয়নি।যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭ নভেম্বরের বিপ্লব ডিমান্ড করে জিয়াউর রহমানের নাম। সেখানে সেটা আসেনি। তারপর বাকশালের পেট থেকে গণতন্ত্রকে বের করে এনেছিলেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসেনি। এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আমি আজকে জনগণের সামনে তুলে ধরলাম।তিনি আরও বলেন, আমরা যে সফলতা উদযাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের কথা ভোলা যাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় Read more

সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান
সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত
বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা Read more

ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) সেনাদের Read more

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন