অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিষেবা। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের পূর্বাঞ্চলে সবচেয়ে উষ্ণতম পরিস্থিতিতে আরও তীব্র গরম পড়বে।টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মঙ্গলবার রাতে অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও জেরুজালেম ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। বর্তমানে মৃত সাগরে সর্বোচ্চ রেকর্ডকৃত সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।আবহাওয়া পরিষেবা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। অন্যদিকে উপকূলীয় তেল আবিবে, বিকেল নাগাদ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস (৮৮ ডিগ্রি ফারেনহাইট) থাকবে।তবে, মধ্য ইসরায়েলের কাছাকাছি শহর, যেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যেমন রামাত গান এবং গিভাতাইমে ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ অংশ এবং পশ্চিম তীরের তাপমাত্রা দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে বিশেষ করে গ্যালিলি সাগরের আশেপাশে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে।উত্তর জর্ডান উপত্যকার বেইত শে’আনে তাপমাত্রা পৌঁছানোর কথা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৫ ডিগ্রি ফারেনহাইট), গ্যালিলি সাগরের তীরে টাইবেরিয়াস এবং গোলান হাইটসে কাটজরিন, উভয়ই স্থানেই এ তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে (১১১ ডিগ্রি ফারেনহাইট)।মাউন্ট আরবেলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদেন। অন্যদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাসর আল-ইহুদ তীর্থস্থান এলাকায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে বলে আশা করা হচ্ছে।অন্যান্য অঞ্চলগুলোতে প্রায় একই রকম গরম থাকবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে হুলা উপত্যকা থেকে দক্ষিণে আরাভা মরুভূমি পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জেরুজালেমের কাছে বেইত শেমেশ এবং দক্ষিণে ডিমোনায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া জনপ্রিয় রিসোর্ট শহর ইলাতে দুপুরের মাঝামাঝি ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।এমন পরিস্থিতিতে নাগরিকদের বাইরে এবং রোদে বেশি সময় না থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া তাপপ্রবাহ, পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও আহ্বান জানানো হয়েছে। এদিকে, প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত খোলা জায়গায় হাইকিং ট্রেইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস
মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস

‘মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা’—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির Read more

দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা
দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট এখন চরম পর্যায়ে। প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করলেও সেবায় Read more

চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি
চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১২ দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. Read more

৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স
৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন