ভারতের ইন্টারনেট সেন্সরশিপ নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)। প্রতিষ্ঠানটির দাবি, ভারত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সেন্সরশিপের চেষ্টায় মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।বুধবার (০৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।২০২৩ সালে মহারাষ্ট্রের সাতারায় একটি পোস্টে এক শাসক দলীয় নেতাকে ‘নির্বোধ’ বলা হয়। পুলিশ ওই পোস্টকে ‘সম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে’ বলে উল্লেখ করে এবং এক্স-কে তা সরাতে নির্দেশ দেয়। এমন বহু কনটেন্ট সরানোর নির্দেশনার বিরুদ্ধে এক্স চলতি বছরের মার্চে কর্ণাটক হাইকোর্টে মামলা করে।সরকার ২০২৩ সালে একটি নির্দেশনায় কেন্দ্র ও রাজ্য পর্যায়ের বিভিন্ন সংস্থা ও পুলিশকে সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরানোর ক্ষমতা দেয়। পরে ২০২৪ সালের অক্টোবরে ‘সহযোগ’ নামে একটি ওয়েবসাইট চালু করে, যার মাধ্যমে সরাসরি কনটেন্ট অপসারণের নির্দেশ পাঠানো যায়। এক্স এই ওয়েবসাইটে অংশ না নিয়ে এটিকে ‘সেন্সরশিপ পোর্টাল’ বলে আখ্যা দেয় এবং চ্যালেঞ্জ করে।আদালতে জমা দেওয়া নথিতে এক্স দাবি করেছে, বহু নির্দেশনা ছিল ব্যঙ্গচিত্র, সমালোচনামূলক সংবাদ ও রাজনৈতিক বিদ্রূপ সরানোর জন্য, যা গণতান্ত্রিক মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ।সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, এক্স-এ ভুয়া খবর, ঘৃণা ছড়ানো কনটেন্ট ও অবৈধ উপাদান ছড়ানো হচ্ছে। সাইবারক্রাইম বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১,৪০০টি পোস্ট বা অ্যাকাউন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়, যার ৭০ শতাংশই তাদের পক্ষ থেকে।এখন পর্যন্ত আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। সরকার, মেটা ও গুগল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরী নিহতের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। দুর্জয় চৌধুরী নিহতের ঘটনার পাঁচদিন Read more

আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস
আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে—জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) Read more

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

ঢাক-ঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের সাজানো-গোছানো আসর। ফিফার ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে Read more

মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান

সাময়িক বন্ধ রাখার পর ফের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য মতে, এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা Read more

রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন