হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলে পড়াশোনার জন্য কোনো রিডিংরুম না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হলটির আবাসিক শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে রিডিংরুম চালু থাকলেও এই হলে এখনো এমন কোনো ব্যবস্থা না থাকায় পড়াশোনার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন হলটিতে থাকা প্রায় ৩০০ জন আবাসিক শিক্ষার্থী।জানা যায়, হাবিপ্রবিতে ছাত্রদের জন্য হল আছে চারটি। এর মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল, বিজয়-২৪ হল এবং শহীদ আবরার ফাহাদ হলে রিডিংরুম থাকলেও নূর হোসেন হলে দীর্ঘদিন থেকেই নেই কোনো রিডিংরুম। হলে একটি রিডিংরুমের জন্য বারবার শিক্ষার্থীরা দাবি করলেও তাদের এ দাবি পূরণ হয়নি। পর্যাপ্ত সীটের অভাবে হলের বেশ কয়েকটি কক্ষে জুনিয়র শিক্ষার্থীরা তিনজনের সীটে চারজন করে থাকছেন। এ অবস্থায় অনেক সময়ই পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায় না বলে জানান তাঁরা। ফলে বাধ্য হয়ে রাতে টিএসসিতে পড়তে হতো তাদের। তবে এখন রাত ১১টার পর টিএসসি বন্ধ থাকার কারণে সেই সুযোগ না থাকায় ভোগান্তিতে পরেছেন অনেক শিক্ষার্থীই।রিডিংরুম না থাকার বিষয়ে একজন শিক্ষার্থী বলেন, ‘হলে অনেককিছুই সংস্কার হচ্ছে যা আমাদের জন্য ইতিবাচক। তবে কয়েকটি ক্ষেত্রে লেস ইম্পরট্যান্ট কাজগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অথচ যা শিক্ষার্থীদের জন্য অতীব জরুরি, তা থেকেই আমাদের বঞ্চিত করা হচ্ছে। যাবতীয় অবকাঠামোগত উন্নয়নের বাজেট আসার পরও প্রশাসন রিডিংরুম স্থাপনের উদ্যোগ নিচ্ছে না, এই বিষয়টা হতাশাজনক।’নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের হলে রঙ করতেছে, পুরাতন জিনিস ঠিক করে দিচ্ছে যা অবশ্যই ভালো কাজ। কিন্তু আমাদের হলে একটা রিডিংরুম খুব জরুরি। আগে রাতে টিএসসিতে পড়া যেতো, এখন আর সেই অপশনটা নেই। একটা রিডিংরুম স্থাপন বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এবং দ্রুত বাস্তবায়ন করা দরকার।’এ বিষয়ে শহীদ নূর হোসেন হলের হলসুপার অধ্যাপক ড. হাফিজুর রহমান হাফিজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হলের বিল্ডিংগুলো অনেক পুরোনো হওয়ায় পানির লাইনসহ ওয়াশরুমগুলো সংস্কার করা হচ্ছে। নির্দিষ্ট করে রিডিংরুম বানানোর জায়গা না থাকায় ক্যান্টিনের স্পেসকে রিডিংরুম করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই শিক্ষার্থীদের জন্য রিডিংরুমের ব্যবস্থা করা হবে।’এ ছাড়া কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, বহুবার হল প্রশাসনকে বিষয়টি জানানো হলেও ‘হবে হবে’ বলে আশ্বাস দেওয়া ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ দুর্বল হওয়ায় নামলো সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ দুর্বল হওয়ায় নামলো সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে সাগরে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা কমে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও Read more

বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ি, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও Read more

বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরার সময় এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারটি Read more

যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ
যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস, কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর সূর্যের আলোর দেখা না মেলায় শীত Read more

রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন