পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৫ জন জেলেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরবিশ্বাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্লুইজঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। অভিযানে একটি কাঠের তৈরি ট্রলিং বোট, ৬টি ট্রলিং নেট, ৪০টি লাল সুতার জাল এবং আনুমানিক ১২০ মণ বিভিন্ন প্রজাতির মাছসহ ১৫ জেলে আটক ও সরঞ্জামাদি জব্দ করা হয়।আটককৃত জেলেরা হলেন— মো. মান্নান (৩২), মো. মোস্তফা (৪০), মো. সালাউদ্দিন (৩৫), মো. আকবর (৩৩), মো. সুজন মাদবর (৪০), মো. বেল্লাল (৩৬), মো. আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), মো. জাহাঙ্গীর আলম (৫৫), মো. মিরাজ (২৬), মো. নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), মো. আক্তার আলী (২২) ও মো. ইয়াসিন (৫০)। সকলের বাড়ি ভোলা জেলার লালমোহন ও চরফ্যাশন থানায়।গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে ভোলার লালমোহন ও চরফ্যাশনের জেলেরা গলাচিপার চরবিশ্বাস এলাকার তেতুলিয়া নদীর একটি চ্যানেল ব্যবহার করে সাগরে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চার দিন পর্যবেক্ষণের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তিনি আরও জানান, আসামিরা অবৈধ ‘টুলডোর উইন্স’ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ শিকার ও মজুদ করেছে, যা সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ২৮ ও ৫১ ধারায় অপরাধ। জব্দ করা সরঞ্জামাদি ও মাছ মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি এবং নৌ পুলিশের উপস্থিতিতে হেফাজতে নেওয়া হয়েছে। মাছের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। এছাড়া আটক জেলেদের বিরুদ্ধে গলাচিপা থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে এভাবে ট্রলিং বোট দিয়ে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজনন চক্র হুমকির মুখে পড়েছে। ডিম ও পোনামাছ ধ্বংস হয়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের মৎস্যসম্পদ দিন দিন বিপর্যয়ের দিকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে গলাচিপা ও আশপাশের এলাকার জেলেরা এসব ট্রলিং বোটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা Read more

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার Read more

ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক
ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনায় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন