আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর মাসব্যাপী এই কার্যক্রম রোববার (১০ আগস্ট) থেকে চালু হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর পাশাপাশি এবার কার্ডবিহীন সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) মোট ৩০ দিন পণ্য বিক্রি করবে টিসিবি। এছাড়া চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লায় তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ট্রাক থাকবে। এসব মহানগরী ও জেলায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) বিক্রি চলবে।প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা ও এক কেজি চিনি ৮০ টাকা কিনতে পারবেন। সব মিলিয়ে তিনটি পণ্যের জন্য একজন গ্রাহকের খরচ হবে ২৬৫ টাকা।টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ জন ক্রেতার জন্য পণ্য রাখা হবে। এর পাশাপাশি সারাদেশে স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে নিয়মিত বিক্রি চলবে। এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। টিসিবি মোট এক কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড সরবরাহের পরিকল্পনা করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ মে) দুপুরে গ্রেফতারকৃত নুর Read more

পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  
পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  

নির্বাচনে অংশগ্রহণ যেন তার রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনোই জামানত ফেরত পাননি। তবুও থেমে যাননি উল্লাপাড়া Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ
গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম আকাশ হোসেন (২০)। এ ঘটনায় সোহান হোসেন (১৫) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন